গফরগাঁও স্টেশনের সামনের সড়কে অব্যাহত যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা


সবুজ মিয়া,গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের প্রধান ফটকের সামনের সড়কে অব্যাহত যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। সড়কের ওপর অব্যবস্থাপনায় গড়ে ওঠা অটোরিকশার স্ট্যান্ড এবং যত্রতত্র অটোরিকশা রাখার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে ট্রেনযাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও পড়ছেন দুর্ভোগে।

ঢাকা-ময়মনসিংহ রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্টেশন গফরগাঁও। প্রতিদিন গফরগাঁও ছাড়াও পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ, নান্দাইল, হোসেনপুর ও ভালুকাসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ এ স্টেশন ব্যবহার করে ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।
সরেজমিনে দেখা গেছে, স্টেশনের প্রধান ফটকের সামনের সড়কে সারিবদ্ধ ও এলোপাতাড়িভাবে অটোরিকশা দাঁড়িয়ে রয়েছে। এতে সড়কের জায়গা সংকুচিত হয়ে দিনের অধিকাংশ সময়ই যানজট লেগে থাকে। কখনো কখনো যানজট এতটাই তীব্র হয় যে, পথচারীদের স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়ে।

বিশেষ করে ট্রেন স্টেশনে পৌঁছানোর সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ট্রেন ধরতে আসা যাত্রীদের দ্রুত স্টেশনে প্রবেশ এবং ট্রেন থেকে নেমে বের হওয়ার সময় যানজটে আটকা পড়তে হয়। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যাত্রীরা জানান, স্টেশনের সামনের যানজট দীর্ঘদিনের সমস্যা। বিভিন্ন সময় এ নিয়ে সংবাদ প্রকাশ হলেও এখন পর্যন্ত সমস্যাটির স্থায়ী সমাধান হয়নি। ফলে দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

যাত্রীদের দাবি, স্টেশনের প্রধান ফটকের সামনে থেকে অটোরিকশার স্ট্যান্ড দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন। পাশাপাশি সড়কটি যানজটমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
স্থানীয়দের মতে, গফরগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশনের প্রবেশপথ যদি প্রতিনিয়ত যানজটে অচল হয়ে থাকে, তাহলে যাত্রীদের স্বাভাবিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। জনদুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, রেলওয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ জরুরি।

এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ আশ্বাস দ্রুত বাস্তব পদক্ষেপে রূপ নেবে এবং গফরগাঁও রেলওয়ে স্টেশনের সামনের সড়কটি যানজটমুক্ত করে যাত্রী ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.