ভালুকা উপজেলার ১২১নং দক্ষিণ ভান্ডাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন তানভীর মন্ডল আনোয়ারুল


​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১২১নং দক্ষিণ ভান্ডাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক ও মেধাবী যুবনেতা তানভীর মন্ডল আনোয়ারুল। সম্প্রতি এক আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠন শেষে তাকে এই পদে মনোনীত করা হয়।

​বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

​নব-নির্বাচিত সভাপতি তানভীর মন্ডল আনোয়ারুল তার প্রতিক্রিয়ায় বলেন—

​”বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আধুনিক ও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় আমরা এই বিদ্যালয়টিকে উপজেলার অন্যতম সেরা বিদ্যাপীঠে রূপান্তর করতে চাই।”

​এদিকে তানভীর মন্ডল আনোয়ারুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক মহল এবং এলাকার বিভিন্ন স্তরের সুধীজন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এলাকাবাসীর আশা, তার বলিষ্ঠ নেতৃত্বে ১২১নং দক্ষিণ ভান্ডাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও বেগবান ও সুসংহত হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.