ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার


তাসলিমা রত্না ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই-চুরি দমনে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ওসি মাহাবুবুল হক-এর সহযোগিতায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নগরীর কৃষ্টপুর, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, বাঘমারা, পুরাতন মেডিকেল গেট, বলাশপুর, কেওয়াটখালী, আনন্দ মোহন কলেজ রোড, মেছুয়া বাজার এবং ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পারভেজ (২৫), রফিকুল ইসলাম (৩৫), মো. আহাদ (২০), মো. সাগর ওরফে হৃদয় হোসেন (২৩), মো. বাপ্পি (৪৯), মো. আমিরুল (৩৫), মনিরুজ্জামান ওরফে মনির (৩৮), রিপন চন্দ্র দে (৩৪), মো. বিপুল মিয়া (৩০) এবং মো. সবুজ মিয়া (২৫)।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য এবং একাধিক মামলার অস্তিত্ব পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান থাকবে।

এছাড়া, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত কোতোয়ালী মডেল থানাকে অবহিত করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.