মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা


কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে গৃহবধূ টিকটকি মোছা. রায়া আক্তার প্রিয়া সাথী (২৯)-এর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মো. ফাহিম মিয়া লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে মো. ফাহিম মিয়া উল্লেখ করেন, প্রায় ৫ থেকে ৬ বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক দক্ষিণ মুদাফরগঞ্জ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা তারেকুল ইসলাম ওরফে অন্তরের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে রায়া আক্তার সাথীর বিরোধ চলে আসছিল। একাধিকবার পারিবারিকভাবে বিষয়টির মীমাংসাও করা হয়। সম্প্রতি তিনি মেয়ের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

নিহতের বাবা দাবি করেন, গত ২০ জুলাই দুপুরে মেয়ের ভাইয়ের কাছ থেকে তিনি খবর পান যে, তার মেয়ে গুরুতর অসুস্থ। খবর পেয়ে তিনি দ্রুত মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, সকাল থেকে দুপুরের কোনো এক সময়ে ওই ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলের বিভিন্ন আলামত এবং মেয়ের মরদেহের অবস্থান দেখে তার মনে হয়েছে এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পরে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মো. ফাহিম মিয়া তার অভিযোগপত্রে উল্লেখ করেন, তার মেয়েকে হত্যা করে ঘরের ভেতরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে তার দৃঢ় সন্দেহ রয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লাকসাম থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। নিহতের পরিবারের সদস্যরা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.