

কামরুল ইসলাম,রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন খন্দকার ফারজানা নাজনীন। একই সঙ্গে তিনি রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করবেন। তিনি পূর্বে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা এসিল্যান্ডের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা সম্প্রতি রাঙ্গুনিয়ায় যোগদান করেন।
নতুন দায়িত্বে তিনি ভূমি প্রশাসনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।
পৌর প্রশাসক হিসেবে তিনি রাঙ্গুনিয়া পৌরসভার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা নিশ্চিত করা এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন এসিল্যান্ডের যোগদানে উপজেলা প্রশাসন ও পৌরসভার কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। একই সঙ্গে সাধারণ মানুষের ভূমিসেবা ও নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে কার্যকর ভুমিকা রাখবেন।