রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের প্রতি ৯ ইউপি সদস্যের অনাস্থা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪ নং ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলীর অপসারণ চেয়ে ৯ ইউপি সদস্য বিভিন্ন দপ্তরের চিঠি প্রদান করেছেন।

২১ জুলাই মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর প্রেরিত অভিযোগ পত্রে নানা অনিয়ম ও দূর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। আওয়ামী সরকার পতনের পর স্থানীয় নেতাদের ৫ থেকে ৬ লক্ষ দিয়ে অবৈধভাবে নওশের আলী প্যানেল চেয়ারম্যান পদে আসীন হন। তিনি প্রতি প্রকল্প থেকে ৩০ শতাংশ হারে অর্থ আদায় করেন, টাকা না দিতে চাইলে পরর্বতীতে প্রকল্প না দেওয়ার নানা বিধ হুমকি দেন।

ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের ১ পারসেন্টর কোন হিসাব না দিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন, প্রতি মাসে কোন সভা না করে বিভিন্ন ভুয়া খরচ দেখিয়ে অর্থ লোপাট,গর্ভবর্তী ভাতার প্রতি কার্ডে ৫ হাজার থেকে ৮ হাজার টাকা ঘুষ নেন, গ্রামের আদালতে বিচারের নামে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য, ওয়ারিশান সনদ দিতে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রকল্প কাজে নানা অনিয়ম তো আছেই।

এ বিষয়ে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান নওশের আলী বলেন, সকল কাজে মেম্বারদের কেন ডাকতে হবে, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পন্ন মিথ্যা। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *