রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

রায়গঞ্জ সিরাজগঞ্জ উপজেলা সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

২১ জুলাই মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ধানগড়া পৌর এলাকার লক্ষিকোলা তাঁতীপাড়া পুকুরপাড়ে এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. আব্দুল কাদের শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি লিটন শাহা, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আহসানুজ্জামান, ফাইভস্টার গ্লোবাল ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম চৌধুরী শাহীন এবং সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রোম বাদশাসহ স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কুটির শিল্প ও বাণিজ্য মেলা স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ ধরনের আয়োজন স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মেলায় আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *