রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রায়গঞ্জ সিরাজগঞ্জ উপজেলা সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঢাকা-রংপুর মহাসড়কের ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ঘুড়কা ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা । সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল ।

সমাবেশে বক্তব্য দেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, ঘুড়কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ শাহীন, বিএনপি নেতা আনোয়ার হোসেন খাঁন, সলঙ্গা থানা মৎস্যজীবী দলের সভাপতি আহসান হাবিব ।

এ সময় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.