শহীদ সাংবাদিক কমরেড প্রদীপ ভৌমিকের স্মরণে নিমগাছিতে স্মরণসভা অনুষ্ঠিত


রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে শহীদ সাংবাদিক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা কমরেড প্রদীপ ভৌমিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে সিপিবির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড এস. এম. শহীদুল্লাহ সবুজ, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শেখ মোস্তফা নুরুল আমীন, জেলা কমিটির সদস্য ও বেলকুচি উপজেলা কমিটির সভাপতি কমরেড মতিয়ার রহমান সরকার, জেলা কমিটির সদস্য ও বেলকুচি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সোহাগ জয়, জেলা কমিটির সংগঠক ও তাড়াশ উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল মাজেদ, জেলা কমিটির সদস্য ও তাড়াশ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হাকিম, জেলা কমিটির সদস্য ও রায়গঞ্জ উপজেলা কমিটির সভাপতি কমরেড দিলীপ সরকার, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, উপজেলা কমিটির সদস্য ও আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বিনয় মাঝি, তাড়াশ উপজেলা কমিটির সদস্য সুমন দাস, রায়গঞ্জ থানা কমিটির সদস্য গৌরাঙ্গ গুণ, সহদেব কুমার মাহাতো, প্রদীপ মাহাতো, বকুল বসাকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা কমরেড প্রদীপ ভৌমিকের সাংবাদিকতা, রাজনৈতিক আদর্শ ও গণমানুষের অধিকার আদায়ে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, প্রদীপ ভৌমিকের আদর্শ ও সংগ্রামী চেতনা আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

পরে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং নিমগাছি মহাশ্মশানে কমরেড প্রদীপ ভৌমিকের স্মরণে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.