দক্ষিণ রাঙ্গুনিয়া সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যান চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের অভিযান

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার প্রবেশমুখে সরফভাটা ক্ষেত্রবাজার এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে পরিচালিত এ অভিযানে সড়কের দুই পাশ দখলমুক্ত করা হয়, ফলে যান চলাচল ও পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসে।

অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। অভিযানে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন।

অভিযান চলাকালে সড়কের ওপর ও সরকারি জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী, আবদুল করিম চৌধুরী, মহিবুল্লাহ মারুফী, নাসিম উদ্দিন সিকদার, দিদার আলম, দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার কারণে যানজট ও চলাচলে নানা ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের এ পদক্ষেপে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং জনদুর্ভোগ কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.