রাজশাহীতে ২ সাংবাদিকের উপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মো:গোলাম কিবরিয়া,রাজশাহী প্রতিনিধি:
​রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা ও পরিবারকে কুপিয়ে গুরুতর জখমের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

​হামলার শিকার দুই সংবাদকর্মী হলেন— দৈনিক গণকণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট এবং ক্যামেরাম্যান আবির।

​মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা মুক্ত গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত সন্ত্রাসী হীরা ও হেলালসহ জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক।

​আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। তারা স্পষ্ট জানান, নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ বিচার নিশ্চিত করা না হলে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

​মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন:
​মুহাম্মদ আব্দুল আওয়াল – সভাপতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, ​মঈন উদ্দিন – সহ-সভাপতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন,​রেজাউল করিম – সভাপতি, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, ​শামসুল ইসলাম – সাধারণ সম্পাদক, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, ​আব্দুল মুগনি নীরো – সভাপতি, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি
​আবু হেনা মোস্তফা জামান – সাধারণ সম্পাদক, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি, ​মাসুদ রানা রাব্বানী – সহ-সভাপতি, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি প্রমূখ।

​এছাড়াও রিভার সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক এই মানববন্ধনে অংশ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত রবিবার (২ আগস্ট) রাজশাহী শাহমখদুম থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন ইব্রাহিম হোসেন সম্রাট ও আবির। সন্ত্রাসীরা তাদের কুপিয়ে গুরুতর জখম করলে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী হীরা ও হেলালকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.