রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইসিজি মেশিন হস্তান্তর: কাটছে দীর্ঘ এক বছরের ভোগান্তি

মোঃ রাজিব তালুকদার (রায়গঞ্জ) সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান বাড়াতে এবং হৃদরোগীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি নতুন ইসিজি (ECG) মেশিন প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের সৌজন্যে এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খাঁনের ব্যক্তিগত অর্থায়নে মেশিনটি প্রদান করা হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া ইসলাম তন্বীর হাতে ইসিজি মেশিনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, হাসপাতালে গত প্রায় এক বছর ধরে একমাত্র ইসিজি মেশিনটি বিকল হয়ে পড়ে ছিল। ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও হৃদরোগে আক্রান্তরা সময়মতো পরীক্ষা করাতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। অনেকেই বাধ্য হয়ে চড়া দামে বাইরের বেসরকারি ক্লিনিক থেকে পরীক্ষা করাতেন। নতুন এই মেশিনটি সংযোজনের ফলে এখন থেকে এলাকার সাধারণ রোগীরা হাসপাতাল থেকেই সহজে ও স্বল্প খরচে এ সেবা পাবেন।

ইসিজি মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী এবং রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা।

হাসপাতাল কর্তৃপক্ষ ও উপস্থিত সুধীজন আশা প্রকাশ করে বলেন, আধুনিক এই চিকিৎসা সরঞ্জামটি যুক্ত হওয়ার মাধ্যমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবায় এক নতুন মাত্রার যোগ হলো, যা স্থানীয় হৃদরোগীদের সেবা প্রাপ্তিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.