Category: সারাদেশ

  • কাঁঠালিয়ায় ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা


    ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে শনিবার সন্ধ্যায় পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে ওলামা দলকে আরও সক্রিয় ও গতিশীল করতে এই সভার আয়োজন করা হয়।

    পাটিখালঘাটা ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা ওলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী নেয়ামত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (কলাম মেম্বার) পাটিখালঘাটা ইউনিয়ন ওলামা দলের সদস্য সচিব মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুকী।

    সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও আদর্শিক ভিত্তিতে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।

  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

    নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ও অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বসুরহাট একাডেমীর উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

    ২০ইজুন (শনিবার) সকাল ১১ ঘটিকায় বসুরহাট পৌর অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বসুরহাট একাডেমীর সভাপতি অরবিন্দ ভৌমিক।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল হাকীম,মাধ্যমিক শিক্ষা অফিসার দিদার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আশ্রাফুল আলম।

    এ সময় আরও বক্তব্য রাখেন, বসুরহাট একাডেমীর সহ-সভাপতি ও চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজ-এর সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার, সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি-এর সভাপতি আমীর হোসেন, বসুরহাট একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খাজা আবুল খায়েরের পুত্র তরুণ আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সাজেদা আক্তার, সহকারী প্রধান ফেরদৌস হায়দার চৌধুরী, যৌথ ভাবে সঞ্চলনা করেন সিনিয়র শিক্ষক জগন্নাথ দেবনাথ বিজয় ও তাহমিনা ইয়াছমিন নূপুরসহ অভিভাবকগণ।

    উক্ত অনুষ্ঠানে, বসুরহাট একাডেমি’র শিক্ষার্থী জেএসসি পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৬ জন ও সাধারণ গ্রেড়ে ৩ জন, অপর দিকে ২০২৫ সালে উত্তীর্ণ এসএসসি (A+) প্রাপ্ত ৩ মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে বৃত্তি বিতরণ করা হয়।
    বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    এসময়ে উপস্থিত ছিলেন বসুরহাট একাডেমীর পরিচালনা পর্ষদ’র সদস্যবৃন্দ,অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

  • বিজিবির অভিযানে রামগড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার


    খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির রামগড় উপজেলা ৪৩ বিজিবি অভিযানে চট্টগ্রামের ভুজপুর থানা সীমান্তবর্তী এলাকা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) ভোরে পরিচালিত এ অভিযানে মাদক বহনকারী চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজা ভর্তি বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানা, শুক্রবার ভোর আনুমানিক ৫টায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর আওতাধীন ভূজপুর বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত মেইন পিলার ২২১০-এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে উত্তর আঁধার মানিক এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়।

    টহল দলের সদস্যরা দেখতে পান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে তিনজন ব্যক্তি কয়েকটি বস্তা নিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা তিনটি বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বস্তা গুলোর ভেতর থেকে সাতটি ছোট প্যাকেটে রাখা মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

    রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সীমান্ত সুরক্ষা, মাদকবিরোধী অভিযান এবং অবৈধ কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

    বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৩৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ, সার, বালাইনাশক, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে।

     

    শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।

     

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।

     

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কৃষক দলের সভাপতি মো. ছাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, মো. আবু নাসের মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূইয়া, মো. মনির হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

     

    এছাড়া উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার কৃষকরা অনুষ্ঠানে অংশ নেন।

     

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলার ৩ হাজার ৩৩০ জন কৃষকের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে রোপা আমন ধানের জন্য ১ হাজার ৮০০ জন কৃষক প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।

     

    এছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষে ৮০ জন কৃষককে ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও বালাইনাশক, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৭০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, বালাইনাশক ও বীজতলার পলিথিন দেওয়া হবে।

     

    অন্যদিকে, গ্রীষ্মকালীন শাকসবজি চাষে ১ হাজার ২০০ জন কৃষককে ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার, লেবু চাষের জন্য ২০ জন কৃষককে ৫টি করে চারা ও ৩০ কেজি জৈবসার এবং কৃষক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও ১৬০ জন উপকারভোগীকে ৫টি করে গাছের চারা ও ৩০ কেজি জৈবসার বিনামূল্যে দেওয়া হবে।

     

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • কাঁঠালিয়ায় কাল্বের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

    ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ব) এর ১৬ তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২০ জুন) কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

     

    উপজেলা কাল্বের সভাপতি মো. আবদুল মন্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাল্ব ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর খন্দকার মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. মনিরুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম, কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম, কাল্বের জেলা প্রোগ্রাম অফিসার মো. মহিউদ্দিন।

     

    উপজেলা কাল্বের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন কাল্ব সদস্য অধ্যাপক মো. আজিজুল হক, মো. রিপন মিয়া, শিক্ষক মো. বাবুল মিয়া প্রমূখ।

     

    এসময় কাল্বের বিগত দিনের আয় ব্যয়ের হিসাবসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

     

    মো. আমিনুল ইসলাম

    ঝালকাঠি প্রতিনিধি

    ০১৭১১১১২৪২২

  • ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

    রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ- বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

     

    অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামাইনগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ কাজী মুদ্দীন কাজী, গণমাধ্যম কর্মী রায়গঞ্জ -সলংগা মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ জাকি উল্লাহ।

     

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

     

    গণমাধ্যম কর্মী হাজী মোঃ জাকি উল্লাহ বলেন ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মরহুম ফতুহুর রহমান। তিনি শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ছিলেন, শিক্ষা বিস্তারে তাঁর এই উদ্যোগ অত্র এলাকায় প্রশংসিত হচ্ছে, তার অক্লান্ত পরিশ্রমের ফল ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি,

     

    আলোচনা পর্বে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষাই একজন শিক্ষার্থীর সফল জীবনের প্রধান ভিত্তি। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

     

    অনুষ্ঠান শেষে প্রথম হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্ধ-বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

     

    অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মুখে ছিল উচ্ছ্বাস আর অভিভাবকদের চোখে ছিল সন্তুষ্টির হাসি। স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি স্মরণীয় আয়োজনে পরিণত হয়। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

  • পাহাড়ি অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে আলুবোখারা (বারি ১)

    খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়িতে পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন করেছে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র। দীর্ঘ দিনের গবেষণা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এ সাফল্য অর্জিত হওয়ায় পাহাড়ি অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

     

    কৃষি গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ এমদাদুল হকের নেতৃত্বে কয়েক বছর ধরে পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষ নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শুরুতে বিষয়টি গবেষকদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ পাহাড়ি অঞ্চলের মাটি, আবহাওয়া ও পরিবেশ সমতল এলাকার তুলনায় ভিন্ন হওয়ায় এ ফলের চাষ উপযোগী করা সহজ ছিল না।

     

    তবে নিরলস ভাবে গবেষণা, সঠিক পরিচর্যা এবং উপযোগী জাত নির্বাচন করে গবেষকরা ধীরে ধীরে সফলতা অর্জন করেন। বর্তমানে গবেষণা কেন্দ্রের পরীক্ষায় মূলক বাগানে উৎপাদিত আলুবোখারা গাছে ভালো ফলন দেখা যাচ্ছে, যা স্থানীয় কৃষকদের মাঝেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

     

    পাহাড়ি এলাকায় প্রচলিত ফসলের পাশাপাশি নতুন ও লাভজনক ফল চাষ সম্প্রসারণে কাজ করছে গবেষণা কেন্দ্র। আলুবোখারা চাষ সফল হওয়ায় পাহাড়ি কৃষকদের জন্য এটি একটি সম্ভাবনাময় অর্থকরী ফল হিসেবে বিবেচিত হবে।

     

    রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ এমদাদুল হক বলেন, পাহাড়ি মাটিতে আলুবোখারা (বারি ১) চাষ একসময় বড় চ্যালেঞ্জ ছিল। দীর্ঘ গবেষণা ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আমরা সফলতা পেয়েছি। এখন পাহাড়ি এলাকার কৃষকরাও এ ফল চাষে আগ্রহ দেখাচ্ছেন। তিনি আরোও বলেন, বাণিজ্যিক ভাবে আলুবোখারা চাষ সম্প্রসারণ করা গেলে পাহাড়ি অঞ্চলের কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক হবে। পাশাপাশি পাহাড়ি এলাকায় বহুমুখী ফল চাষের সম্ভাবনাও আরও বিস্তৃত হবে।

    ২০.০৬.২০২৬ইং

  • আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ

    আমতলী(বরগুনা) প্রতিনিধি:বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও এন,এস,এস উদ্যোগে আমতলীতে ,চার হাজার শিশুর মাঝে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে । শনিবার বেলা ১১ টায় আমতলী সোনালী কমিউনিটি সেন্টারে চারা বিতরণ র্কাযক্রমের উদ্ভোধন করা হয় ।

    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপসহকারী কৃষি অফিসার মো: হুমায়ুন কবীর । ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি এর এরিয়া ম্যানেজার বিভুদান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে, এন,এস,এস,এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার মৃদুল সরকার (প্রমুখ) ।

  • রাশিয়াতে স্কলারশিপ মাধ্যমে লেখাপড়া সুযোগ পেলেন রামগড়ে মেধাবী শিক্ষার্থী ফারহান

    খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি পার্বত্য জেলায় রামগড়ের মেধাবী শিক্ষার্থী এসানুল বারী ফারহান রাশিয়াতে স্কলারশিপ মাধ্যমে লেখাপড়া সুযোগ পেয়েছেন।

    তিনি রাশিয়াতে উচ্চ শিক্ষা জন্য মর্যাদাপূর্ণ ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষাঙ্গন ও স্থানীয়দের মধ্যে আনন্দ তৈরি হয়েছে।

     

    জানা গেছে, ফারহান রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত মস্কো পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (এমপিইআই)-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। স্কলারশিপের আওতায় তিনি সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়ার পাশাপাশি মাসিক ভাতা ও অন্যান্য শিক্ষা-সুবিধা পাবেন। পাঁচ বছর মেয়াদি এই উচ্চশিক্ষা কর্মসূচির জন্য ইতোমধ্যে তাঁর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে তিনি রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে।

     

    ফারহান রামগড় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গর্জনতলী গ্রামের বাসিন্দা। তিনি মাওলানা এমদাদুর রহমান ও আলেমা হাছিনা আক্তারের জ্যেষ্ঠ পুত্র। ২০০৫ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন ফারহান শৈশব থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে এলাকায়তে বেশ পরিচিত।

     

    বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। উচ্চশিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি গ্রহণ করে আসছিলেন। তাঁর সেই প্রচেষ্টার ফলস্বরূপ রাশিয়ার অন্যতম স্বনামধন্য প্রযুক্তি ও প্রকৌশল ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ লাভ করেছেন।

     

    ফারহানের এই অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করেন, পাহাড়ি অঞ্চলের একজন শিক্ষার্থীর আন্তর্জাতিক পর্যায়ে ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন নিঃসন্দেহে একটি গৌরব বিষয়।এটি রামগড়ের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

  • ফরিদপুরের নগরকান্দায় গণপিটুনিতে আহত যুবক, হাসপাতালে ভর্তি; পরিত্যক্ত স্থান থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার

    জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আটাইল ও দাঁতপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় মামুন (গয়েশপুর গ্রামের বাসিন্দা) নামে এক যুবককে স্থানীয় লোকজন মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

     

    স্থানীয় সূত্রে জানা যায়, মামুনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে কিছু লোক তাকে আটক করে মারধর করে। তবে তার স্ত্রী দাবি করেন, তার স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। অপরদিকে, মামুনের বোনের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে আটাইল ও দাঁতপুর এলাকার কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেছে।

     

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামুনের স্বজনরা জানান, তিনি একসময় মাদক সেবন করলেও বর্তমানে আর মাদক গ্রহণ করেন না। পূর্ব বিরোধের জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেন।

     

    নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার জানান, আহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

     

    এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সানদানী আজাদ বলেন, “আহত অবস্থায় মামুন নামের এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি অভিযোগ করলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

     

    তিনি আরও জানান, ঘটনাস্থলের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি বা মব সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

     

    এদিকে, নগরকান্দার সাংবাদিক লিয়াকত আলী একটি ভিডিওচিত্রের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     

    উল্লেখ্য, আহত ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মামলা বা আনুষ্ঠানিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।