Category: জাতীয়

  • যতো বাধাই আসুক ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে: প্রধান উপদেষ্টাA

    যতো বাধাই আসুক ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে: প্রধান উপদেষ্টাA

    নিউজ ডেস্ক: যতো বাধাই আসুক ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের পর দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।‌ সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করেন ড. ইউনূস।

    দেশের বিভিন্ন জায়গায় নামাজে অংশ নেয়া মুসল্লি, প্রবাসী শ্রমিক ও নারীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    ড. ইউনূস আরব বলেন, যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আত্মহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মুনাজাত করি আল্লাহর কাছে, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও। যত বাধাই আসুক, আমরা ঐকবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশা আল্লাহ। এই মুনাজাতটা আপনারা সকলে মিলে একসঙ্গে করবেন।

    এরপর সবাইকে ধন্যবাদ ও আবারও ঈদ মোবারক জানিয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্য শেষ করেন।

    জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে, আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন।;

  • ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

    ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

    অনলাইন ডেস্ক : যতো বাধাই আসুক ঐক‍্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের পর দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।‌ সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করেন ড. ইউনূস।
    দেশের বিভিন্ন জায়গায় নামাজে অংশ নেয়া মুসল্লি, প্রবাসী শ্রমিক ও নারীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
    ড. ইউনূস আরব বলেন, যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আত্মহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মুনাজাত করি আল্লাহর কাছে, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও। যত বাধাই আসুক, আমরা ঐকবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশা আল্লাহ। এই মুনাজাতটা আপনারা সকলে মিলে একসঙ্গে করবেন।
    এরপর সবাইকে ধন্যবাদ ও আবারও ঈদ মোবারক জানিয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্য শেষ করেন।
    জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে, আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন।;

  • দেশে একাধিক তাপপ্রবাহে অনেক জেলায় বাড়ছে গরম

    দেশে একাধিক তাপপ্রবাহে অনেক জেলায় বাড়ছে গরম

    নিউজ ডেস্ক: চলতি বছরে ইতোমধ্যে দেশে একাধিক তাপপ্রবাহ বয়ে গেছে। অনেক জেলায় এ তাপপ্রবাহে বেড়েছে গরম। এ তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। শনিবার (২৯ মার্চ) আবহাওয়া অধিদরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে জানানো হয়, বৃহস্পতিবার ১৩ জেলায় শুরু হওয়া তাপপ্রবাহ শুক্রবার দেশের ১৫ জেলায় বিস্তৃত হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সে অনুযায়ী এসব জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

    শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও সিরাজগঞ্জ জেলা সমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।;

  • বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে সিবিএফ

    বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে সিবিএফ

    খেলাধুলা ডেস্ক: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন (সিবিএফ)। কনমেবলের গ্রুপ টেবিলে সেলেসাওদের অবস্থান এখন চতুর্থ। তবে, ১৪টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হারলেও ২০২৬ বিশ্বকাপে যাওয়ার সুযোগ এখনও রয়েছে সবশেষ ২০০২ বিশ্বচ্যাম্পিয়নদের।

    ২০২৪ সালের জানুয়ারি থেকে ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন ৬২ বছর বয়সী দরিভাল। এর আগে তিনি ব্রাজিলের অনেক ক্লাব পরিচালনা করেছেন। তার প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ, যেখানে ব্রাজিল ১-০ গোলে জয় পেয়েছিল। তার অধীনে ১৬টি ম্যাচের মধ্যে সাতটিতে জয়, ছয়টিতে ড্র এবং তিনটিতে হার হয়।

    সিবিএফ জানিয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর তারা তাকে বিদায় দিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, বোর্ড তার ভবিষ্যতের জন্য শুভ কামনা করছে। এখন থেকে সিবিএফ নতুন কোচ খুঁজতে কাজ করবে।

    দরিভাল অবশ্য নিজে কখনো ব্রাজিল জাতীয় দলে খেলেননি। তবে তিনি ২০২২ সালে ফ্ল্যামেঙ্গোকে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগ খ্যাত কোপা লিবার্তাদোরেস জিতিয়েছিলেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।

    দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, আল-হিলাল কোচ জর্জ জেসুস ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। এর আগে, তারা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে আনার চেষ্টা করেছিল, তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ব্রাজিল এখনো আনচেলত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আগে দায়িত্ব নেয়া নিয়ে আলোচনা করতে চায়।

    এখন দেখার বিষয়, সেলেসাওদের পরবর্তী কোচ কে হন এবং দলটি আগামী বিশ্বকাপের বাছাইয়ের জন্য কীভাবে নিজেদের সামলে নেয়। তবে, নিজেদের ঐতিহ্য ফেরাতে ফের ইতালিয়ান কোচের দরজায় ধর্না দিতে পারে ব্রাজিল— এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।;

  • চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    নিউজ ডেস্ক:  শীর্ষ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তাদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে, যেখান থেকে তারা পশ্চিমা দেশ ও এশিয়ার বিভিন্ন দেশে পণ্য রফতানি করতে পারবে।

    চীনে সফররত প্রধান উপদেষ্টা চারটি বৈঠক করেন, যেখানে তিনি চীনের ১০০ জনেরও বেশি শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও সিইও এর সঙ্গে আলোচনা করেন।

    তাদের কাছে ড. মুহাম্মদ ইউনূস তুলে ধরেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং যা বিদেশি বিনিয়োগকারীদের অত্যন্ত প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করছে।

    বাংলাদেশে কারখানা স্থাপনের এখন উপযুক্ত সময় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ একটি কৌশলগত অবস্থানে রয়েছে এবং এটি নেপাল ও ভুটানের মতো ভূমিবেষ্টিত দেশ এবং ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে।

    তিনি নতুন বাংলাদেশের ভবিষ্যত, বাণিজ্যের সম্ভাবনা এবং বাংলাদেশি যুব সমাজের ভূমিকা নিয়ে তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।;

  • ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট গত ২৪ মার্চ থেকে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে

    ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট গত ২৪ মার্চ থেকে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে

    নিউজ ডেস্ক:  ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট গত ২৪ মার্চ থেকে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় আজ বিক্রি হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট।

    শনিবার (২৯ মার্চ) সকাল ৮টায় ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। এবারও টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে।

    যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

    কর্মপরিকল্পনা থেকে আরও জানা যায়, সকাল ৮টা থেকে টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে। তবে, সে সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

    বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ। এছাড়া ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে আগামীকাল ৩০ মার্চ।

    উল্লেখ্য, বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।;

  • নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে পঞ্চাশ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা

    নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে পঞ্চাশ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা

    নিউজ ডেস্ক: বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে পঞ্চাশ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ে দেশটির পানি সম্পদ মন্ত্রী লি গুয়োইংয়ের সঙ্গে বৈঠকের সময় তিনি এ অনুরোধ জানান।

    এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশটির পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, চীন কিছু কঠিন পানি সমস্যার সমাধানে অসাধারণ কাজ করেছে। দেশটির মতো আমাদেরও একই সমস্যা রয়েছে। বাংলাদেশের পরিকল্পনা প্রণয়নে আপনাদের সহায়তা প্রয়োজন। এ সময় বিশেষভাবে তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার আশ-পাশের নদীগুলোর দূষিত পানি পরিস্কারে চীনের সহায়তা চান তিনি।

    অন্তর্বর্তী সরকারের প্রধান আরও বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ। যেখানে শত শত নদী জালের মতো ছড়িয়ে আছে। পানি আমাদের জীবন দিলেও কখনো কখনো তা আমাদের শত্রু হয়ে ওঠে। জনসংখ্যা বহুগুণে বাড়ার ফলে পরিবেশের ওপর কী প্রভাব ফেলছে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

    পানি ব্যবস্থাপনায় সহায়তা করতে চীনের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চীন এক্ষেত্রে বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ দেশ। বাংলাদেশ এ বিষয়ে অনেক কিছু শিখতে চায়। কীভাবে পানিসম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে পারি তা শিখতে এসেছি। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পানি ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে জানানোরও আহ্বান জানান তিনি।

    নদী দখল প্রসঙ্গে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও উন্নয়নের চাপে মানুষ নদীর পাশের জমি দখল করছে। এছাড়া নদীগুলোর মাঝখানে পলি জমে নতুন ভূমি তৈরি হচ্ছে। যা কখনও কখনও নদীগুলোকে সংকুচিত বা মৃত করে দিচ্ছে।

    তখন চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়োইং বলেছেন, পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে উভয় দেশ একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। বাংলাদেশের ৮৫ শতাংশ মানুষ বন্যাপ্রবণ অঞ্চলে বসবাস করে। যা দেশটির পানি ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে। এ সময় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

    প্রসঙ্গত, গত ২৬ মার্চ চারদিনের সফরে চীনে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।;

  • বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর

    বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর

     নিউজ ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) চীনের বেইজিংয়ে দুই দেশের মধ্যে এই চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষর হয়।

    সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে, ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা, সংবাদ ও গণমাধ্যম বিনিময়, ক্রীড়া এবং স্বাস্থ্য খাত সম্পর্কিত সহযোগিতা।

    এছাড়াও উভয় দেশ মিলে পাঁচটি ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ বিষয়ক আনুষ্ঠানিক আলোচনার সূচনা, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা, মংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান।

    এর আগে, শুক্রবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় আজ সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    প্রসঙ্গত, গত ২৬ মার্চ চারদিনের সফরে চীনে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।;

  • শান্তি-সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে— শি জিনপিংয়ের

    শান্তি-সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে— শি জিনপিংয়ের

    নিউজ ডেস্ক: বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে— দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকার আহ্বান জানিয়েছেন তিনি।

    শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের গ্রেট হল অফ দি পিপলে যান চীন সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় লাল গালিচা সংবর্ধনায় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

    স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। রোহিঙ্গা সমস্যা সমাধানসহ তাদের নিজ দেশে নিরাপদ ও সম্মানের সাথে প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের তরফ থেকে চাওয়া হয় চীনের সহযোগিতা।

    প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ চীনকে বিশ্বস্ত বন্ধু মনে করে। দু’দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. ইউনূস।

    এসময়, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ভূমিকার কথা শি জিনপিংকে জানান প্রফেসর ইউনূস। আলোচনা হয় অর্থনৈতিক, গণমাধ্যম, স্বাস্থ্য সহায়তা এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে। বহুল আলোচিত তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয় শীর্ষ পর্যায়ে।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শি। আমরা আশা করছি চীনের সাথে বাংলাদেশের সুসম্পর্কের যে মান, সেটি সময়ের সঙ্গে আরও বাড়বে।

    বৈঠক শেষে বেইজিংয়ে ‘দ্য প্রেসিডেনশিয়াল’-এ চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। আনুষ্ঠানিক বক্তব্যে নেপাল, ভূটান ও ভারতের সেভেন সিস্টার্সসহ এই অঞ্চলের ভূরাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরেন তিনি। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বিনিয়োগের আহ্বান জানান চীনের ব্যবসায়ীদের।

    উল্লেখ্য, চার দিনের এ চীন সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন চীনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গেও।;

  • ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা

    ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা

    নিউজ ডেস্ক: ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

    রায়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ডিএসসিসি নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন আদালত। পাশাপাশি ফলাফলের গেজেট বাতিল ও আগের মেয়র ফ্জলে নূর তাপসকে অবৈধ বলে রায় দেন আদালত।

    রায় ঘোষণার পর ইশরাক হোসেন বলেন, সেই নির্বাচনে কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি হয়েছিল। এই রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি। তবে মেয়র হিসেবে শপথ নেব কিনা তা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

    প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে ডিএসসিসি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে মামলা করেন বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়েছিল।;