হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
কয়েকদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
গতকাল রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম বিভাগের স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় তরুণ সমাজের প্রতি সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী বলেন, চলমান বৈরী আবহাওয়ায় মানুষের জানমাল রক্ষা এবং দুর্গত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। প্রতিমন্ত্রী কঠিন এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে দুর্গত মানুষের জন্য খাদ্য, বস্ত্র, নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।
এদিকে টানা বর্ষণের কারণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ি সড়কে যান চলাচলে বিঘ্ন এবং জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বৈরী আবহাওয়ার প্রভাবে চট্টগ্রামে বিমান ও ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। পাশাপাশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন আগামী শুক্রবার পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে।
দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনা জেলা সাব-রেজিস্টার অফিসকে কেন্দ্র করে একটি শক্তিশালী দালাল চক্র গড়ে উঠেছে। এই চক্রের সাথে অফিসের কিছু কর্মচারীর যোগসাজশের অভিযোগ উঠেছে।সাংবাদিকরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে গেলে তাদের উপরে শক্তিশালী সিন্ডিকেট হামলা করে ও ভিডিও ধারণে বাধা দেয়। ভিডিও ও তথ্য-প্রমাণসহ একাধিক সেবা গ্রহীতা অভিযোগ করেছেন, সরকারি ফি’র বাইরে মোটা অংকের টাকা আদায় করা হচ্ছে। অভিযোগকারীদের দাবি, তাদের কাছে এমন ভিডিও ফুটেজ আছে যেখানে অফিসের ভেতরে দালদের দৌরাত্ম্য এবং টাকা লেনদেনের দৃশ্য ধরা পড়েছে। সেবা গ্রহীতাদের অফিসের বিভিন্ন কক্ষে ঘোরানো এবং অতিরিক্ত টাকা দাবির কথোপকথনও রেকর্ড করা আছে বলে তারা জানান।
নিজস্ব প্রতিবেদক:



