

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি ব্যাচের অভিবাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ২২আগষ্ট দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী।
আগামী এসএসসি পরীক্ষায় কিভাবে শিক্ষার্থী সাফল্য অর্জন করতে পারে,শিক্ষার মান উন্নয়ন,ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি করন,শিক্ষকদের নিয়মিত পাঠদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারে বিজ্ঞ আইনজীবি ও অত্র বিদ্যালয়ে সাবেক সভাপতি এডভোকেট মোঃ সাইফুর রহমান,বর্তমান এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ, দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মোঃ ইলিয়াছ মিয়া, অভিভাবক আবুল হোসেন, সামছুল ইসলাম প্রমুখ।
উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সদস্য মোঃ সেলিম মিয়া, সহকারী শিক্ষক শুভ্রত চন্দ্র বিশ্বাস, দূর্যয় গোপ,খাইরুল ইসলাম প্রমুখ।