রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে ইয়াকুব সভাপতি, সম্পাদক শামীম

মো জাকি উল্লাহ রায়গঞ্জ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে মোঃ ইযাকুব তালুকদার সভাপতি ও শামীম তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬ টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মোঃ ইয়াকুব তালুকদার ১৮৫ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাফিজুর রহমান ১৭১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ শামীম তালুকদার ২৮৯ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুল আলম ২৫৬ পেয়েছেন। সকাল ১১ টায় ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ শিক্ষক সমিতির রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ইয়াকুব আলী তালুকদার।

খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী মন্ডল ও কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুল আলম পলাশের সঞ্চালনায় ,বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক মন্ডল,রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার রোম বাদশা, উপস্থিত ছিলেন অত্র সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব শামীম হোসেন তালুকদার। ১ম অধিবেশন সকাল ১১ টা থেকে সমিতির বিগত দিনের কর্মকান্ড ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫ টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এতে ৫ টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, অতিরিক্ত সচিব পদে ২ জন, অর্থ সচিব পদে ২ জন, সহ দপ্তর সম্পাদক পদে ২ জন নির্বাচনে অংশগ্রহণ করেন। ৫ সদস্য বিশিষ্ট কমিটির প্রধান নির্বাচন কমিশনার কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন,দাদপুর জি আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম, প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির উল্লাপাড়া শাখার সভাপতি মোঃ আব্দুল মান্নান তালুকদার। উল্লেখ্য রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৩১ সদস্য কমিটি গঠন করতে ইতিমধ্যে ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বতীতায় নির্বাচিত হয়েছেন। ৫৬৭ জন ভোটারের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৫ টি পদে নির্বাচিত হবেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.