ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২


বিপ্লব পোদ্দার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধ :
ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর এলাকার রেলস্টেশন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর এলাকার রেলস্টেশন সড়কে হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার বাসিন্দা ও মোটরসাইকেলচালক শাকিব (২২) এবং ভাঙ্গা ছেলাধরচর সদরদী গ্রামের ইলিয়াস শেখের ছেলে ও পথচারী হৃদয় শেখ (২৩)।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলচালক সাকিব ভাঙ্গা গোলচত্বর থেকে বেপরোয়া গতিতে রেলস্টেশন সড়কের দিকে যাচ্ছিলেন। এসময় হাসানের চায়ের দোকানের সামনে রাস্তা পার হচ্ছিলেন হৃদয় মুন্সি। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান হৃদয় শেখ।

স্থানীয়রা মোটরসাইকেলচালক সাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সার্জেন্ট আজাদুর রহমান আজাদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভাঙ্গা গোলচত্বর থেকে রেলস্টেশন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। তবে মহাসড়কে যানচলাচল স্বা ভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.