ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) সকালে পৌরসদরের হোগলাডাঙ্গী সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হানিফ শেখ (২৩), উপজেলার পুখুরিয়া গ্রামের রফিক শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার (২২) ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বাসিন্দা। দম্পতি দীর্ঘদিন ধরে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে তারা ওই এলাকায় বাসা ভাড়া নেন। এরপর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ চলছিল। রোববার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, সোমবার সকালে হানিফ শেখ ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী সুমাইয়া আক্তার ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন। গুরুতর আহত অবস্থায় হানিফের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.