সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হলো রাঙ্গামাটি জেলা পরিষদ,চেয়ারম্যান হলেন দীপন তালুকদা

জসিম চৌধুরী,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
অবশেষে অপেক্ষার পালা শেষ। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

২০ আগস্ট (বৃহস্পতিবার) প্রকাশিত তালিকায় পুরো রাঙ্গামাটি বাসী খুঁজে পেল তাদের নতুন অভিভাবককে।

পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির প্রতীক এই জেলা পরিষদকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল তুমুল আগ্রহ। কে হচ্ছেন রাঙ্গামাটির পরবর্তী কর্ণধার – এই প্রশ্নের উত্তর মিললো আজ। নতুন করে গঠিত ১৫ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের তালিকা নিম্নরূপ:

চেয়ারম্যান:

১. জনাব দীপন তালুকদার, রাঙ্গামাটি সদর।

সদস্যবৃন্দ:

২. জনাব শাশ্বত চাকমা, রাঙ্গামাটি (মন্ত্রীপাড়া)।
৩. জনাব বিল্টু চাকমা , বাঘাইছড়ি।
৪. জনাব সুবিমল চাকমা, বরকল।
৫. জনাব অনিল বরন চাকমা
,জুরাইছড়ি।
৬. জনাব উথোয়াইমং মার্মা
, কাপ্তাই।
৭. জনাব পাইচিং মং মার্মা, কাউখালী।
৮. মিজ প্রেমা তালুকদার
, রাজস্থলী।
৯. জনাব তিমথী খিয়াং
, রাজস্থলী।
১০. জনাব সুপর্ণ দেব বর্মন
, রাঙ্গামাটি পৌরসভা।
১১. জনাব মোহাম্মদ মামুনুর রশিদ
,রাঙ্গামাটি সদর।
১২. জনাব মো: তোফাজ্জল হোসেন
, লংগদু।
১৩. জনাব মোহাম্মদ ফারুক
, রাঙ্গামাটি সদর।
১৪. মিজ নন্দিতা দাশ, রাঙ্গামাটি সদর।
১৫. মিজ চন্দ্রা চাকমা,
রাঙ্গামাটি সদর।

নতুন কমিটি গঠনের খবরে রাঙ্গামাটির ১০ উপজেলার মানুষের মাঝে বইছে স্বস্তির বাতাস। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পাহাড়ি-বাঙালির সম্প্রীতি রক্ষায় নতুন পরিষদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। বিশেষ করে যুবসমাজ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের কমিটিতে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকায় রাঙ্গামাটির সার্বিক উন্নয়নে তা ইতিবাচক প্রভাব ফেলবে।

নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি রইল বাঘাইছড়ি সহ পুরো রাঙ্গামাটি বাসীর শুভেচ্ছা ও অভিনন্দন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.