উত্তরায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১


মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি:
রাজধানীর উত্তরা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা জসিম উদ্দিন এলাকায় এ মিছিল বের করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় , ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯, নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলকারীরা মহা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ধাওয়া করে পোস্টার ও ব্যানার সহ একজনকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.