ঝালকাঠি প্রতিনিধি:
ঝালোকাঠির রাজাপুরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কবিরাজবাড়ি খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে সদর এলাকার দক্ষিণ বাজার জালিয়াবাড়ি এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
খান বাড়ি ও সিকদার বাড়ির উদ্যোগে জাকির খানের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে তারা কচুরিপানা, আগাছা ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন।
উদ্যোক্তারা জানান, সম্প্রতি খালটি খনন করা হলেও কচুরিপানা ও বিভিন্ন ধরনের বর্জ্যে আবারও ভরাট হয়ে পড়ে। ফলে পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়তে থাকে।
অভিযানের নেতৃত্বদানকারী জাকির খান বলেন, তুলাতলা, বাইপাস, টিএন্ডটি, বাজার ও পুরাতন জেলখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে খালটি প্রবাহিত হয়েছে। কিন্তু বিভিন্ন স্থানে বাঁধ, দখল এবং কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। কৃষি, পরিবেশ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে খালটির গুরুত্ব অনেক। তাই স্থানীয়দের সহযোগিতায় আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি।”
তিনি আরও বলেন, খালের কয়েকটি স্থানে থাকা মাটির বাঁধ পর্যায়ক্রমে অপসারণ করা হবে, যাতে পানির প্রবাহ নির্বিঘ্ন থাকে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, খালটি নিয়মিত পরিচ্ছন্ন রাখা গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশের উন্নয়ন ঘটবে।
উদ্যোক্তারা জানান, খাল রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শরিফ,ভৈরব উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ৫ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মানিকগঞ্জ প্রতিনিধি:সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা, ভাঙাবাড়ি, গর্জনা, কড়াইল ও শিমুলিয়া গ্রামের সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে অভিযোগ উঠেছে। একের পর এক চাঁদাবাজি, জিম্মি ও ভয়ভীতির ঘটনায় এলাকাবাসী দিশেহারা।
যশোর প্রতিনিধি: যশোরের শার্শা থানায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে জমি জোরপূর্বক লিখে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাকিলা খাতুন (৩০) নামের এক অসহায় নারী।গতকাল ১১ই জুন শার্শা থানায় হাজির হয়ে তিনি এই লিখিত অভিযোগ পেশ করেন।
ঝালকাঠি প্রতিনিধি:তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সদরপুর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন সদরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
সাটুরিয়া প্রতিনিধি:দেশে নারীদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে স্নাতক (গ্র্যাজুয়েট) পর্যায় পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, নতুন বাজেটে নারী শিক্ষা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হলে উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে গনবিরোধী আখ্যা দিয়ে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি: নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ-এনআরসির সঙ্গে তরুণদের সংগঠন নেক্সট জেনারেশন সোসাইটি-এনজিএস অঙ্গীভূত হয়েছে। এর মধ্য দিয়ে সংগঠনটির তিনশত সংগঠক এনআরসিতে সম্পৃক্ত হয়েছেন।