সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব, সম্পাদক শামীম

মোঃ রাজিব তালুকদার (রায়গঞ্জ) সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ ইয়াকুব তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শামীম তালুকদার নির্বাচিত হয়েছেন।

সম্মেলনটি ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন সমিতির উপজেলা শাখার সভাপতি ইয়াকুব আলী তালুকদার। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী মন্ডল এবং কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুল আলম পলাশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক মন্ডল এবং রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার রোম বাদশা। এসময় উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শামীম হোসেন তালুকদার।

কর্মসূচির ১ম অধিবেশনে সমিতির বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে ৫টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.