সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ


কামরুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ ও র ্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগস্ট রবিবার বিকাল ৩ টায় পূর্ব সরফভাটা কানুরহাট মাদ্রাসার মার্কেট প্রাঙ্গণে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।

মাদক বিরোধী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমদ।

সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইস্কান্দার মির্জা’র সভাপতিত্বে ও সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালমান সাঈদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সৈয়দ নুর সওদাগর,আবদুল করিম চৌধুরী,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন রুবেল,আবুধাবি বিএনপির সহ সভাপতি মুহিবুল্লাহ মারুফী,দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ চৌধুরী রাসেল, বিএনপি নেতা জামাল উদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এসময় প্রধান অতিথিসহ অতিথিরা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী,সাবেক ক্রীড়া সম্পাদক কাজী সোহান,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন চৌধুরী
সহ ছাত্রদল নেতা ইমরান,আবু বরাত,সোহেল আরমান, কোরবান আলী, শাখাওয়াত হোসেন, মো. পারভেজ, মো. বারর, সাজ্জাদ, ওসমান,সাকিব,ইমরান, আইয়ুব, রাকিব, আসিফ,তাহের, রিয়াজ প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.