মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ ও র‍্যালি


হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সুধী সমাবেশ ও সচেতনতামূলক র‍্যালি। ‘মাদককে না বলি, তরুণ প্রজন্মকে বাঁচাই’—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নষ্ট করে না; এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে মাদকের প্রতি তাদের আগ্রহ কমানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব সালাউদ্দীন আলী বলেন, সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য মাদকের বিরুদ্ধে পরিবার থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁর ভাষায়, মাদকের অন্ধকার থেকে তরুণদের দূরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। বক্তারা একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

সমাবেশ শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে পুলিশ, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, একদিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে নাঙ্গলমোড়া এলাকায় ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থী-অভিভাবকদের সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে স্থানীয় সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী করাই এ উদ্যোগের লক্ষ্য।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Many players prefer ultra casino because of its balance between functionality and simplicity. Avoiding overly complex menus helps users stay focused on games. This is particularly important for mobile casino players using smaller screens.